ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Playlist

আখেরাত সিরিজ | পৃথিবী ধ্বংসের পর কী কী ঘটবে?

আখেরাত সিরিজ পৃথিবী ধ্বংসের পর কী কী ঘটবে? আখেরাত সম্পর্কীত দলিল ভিত্তিক একটি হৃদয় স্পর্শী আলোচনা প্রিয় দর্শক! আমরা নিশ্চিতভাবেই জানিÑ একদিন সুন্দর এই পথিবী ধ্বংস হবে, তারপর পুনরুত্থান ঘটবে, হাশরের মাঠ কায়েম হবে, আমল মাপা হবে, শাফায়াত হবে, বিচার-ফায়সালা হবে, পুলসিরাত স্থাপন করা হবে, কেউ জান্নাতে যাবে, কেউবা নিক্ষিপ্ত হবে জাহান্নামে, আবার কেউ হবে আরাফবাসী। দুনিয়ার জীবনে আমাদের সাথে যা কিছু ঘটে আমরা তা স্বচক্ষে দেখতে পারি, বুঝতে পারি, পর্যবেক্ষণ করতে পারি। অথচ আখেরাতের জীবনে আমাদের সাথে এই যে এত কিছু ঘটবে তার কিছুই আমরা দেখতে পাই না। এমনকি তা কল্পনাও করতে পারি না। তাই আখেরাত সিরিজে আমরা. ১. পৃথিবী কীভাবে ধ্বংস হবে? ২. মানব জাতির পুনরুত্থান ও হাশরের মাঠের সূচনা! ৩. আল্লাহর উপস্থিতিতে কীভাবে বিচার কার্যের সূচনা ঘটবে? ৪. হাশরের ময়দানের ভয়াবহ অবস্থা কেমন হবে? ৫. মানুষের আমল কীভাবে ওজন করা হবে এবং কীভাবে আমলনামা দেওয়া হবে? ৬. “আহলুল আরাফ” কারা? তাদের ব্যাপারে আল্লাহর বিশেষ সিদ্ধান্ত! ৭. শাফায়াতের অনুমতি প্রদান এবং কারা শাফায়াতের অন্তর্ভুক্ত হবে? ৮. কাফেরদের সামনে জাহান্নামের উপস্থিতি ও তার ভয়াবহতা! ৯. পুলসিরাত স্থাপন এবং সকলের জন্য তা অতিক্রম করার অপরিহার্যতা! ১০. হিসাব শেষে জান্নাতীদের মরতবা অনুসারে জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান! ১১. জাহান্নামীদের পাপ অনুসারে জাহান্নামে নিক্ষেপ! ১২. সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের জান্নাতে প্রবেশ! এই ১২টি বিষয় নিয়ে কুরআন-হাদিস এবং আধুনিক বিজ্ঞানের আলোকে বিস্তারিত আলোচনা করবো, ইনশা আল্লাহ। অত্যন্ত কৗতূহল উদ্দীপক এই হৃদয় স্পর্শী আলোচনা শুনতে “ইসলাম এন্ড লাইফের” সাথেই থাকুন।

8 ভিডিও, synchronized playlist order অনুযায়ী সাজানো।

videoপৃথিবী কীভাবে ধ্বংস হবে? || পৃথিবী ধ্বংসের ৫টি বিশেষ আলামত || আখেরাত সিরিজ | পর্ব-১ | Islam and Life২৭ জুন, ২০২৪videoপৃথিবী ধ্বংসের পর মানবজাতি পুনরায় কীভাবে জীবিত হবে? হাশরের মাঠের সূচনা কীভাবে হবে? | আখেরাত | পর্ব ২৪ জুল, ২০২৪videoহাশরের মাঠে আমলনামা প্রদানের ভয়ংকর দৃশ্য! | আমলনামায় কী কী লেখা থাকবে? | আখেরাত সিরিজ-৩ | New Video১১ জুল, ২০২৪videoহাশরের মাঠে আল্লাহর উপস্থিতিতে কীভাবে বিচার শুরু হবে? | জানুন ও শেয়ার করুন | আখেরাত সিরিজ- ৪১ আগ, ২০২৪videoআসহাবুল আরাফ কারা? || তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামীনের বিশেষ সিদ্ধান্ত কী? | আখেরাত সিরিজ- ৫১২ আগ, ২০২৪videoহাশরের মাঠে কারা শাফায়াত করতে পারবেন? নবী সা. ব্যতীত অন্য কেউ শাফায়াত করতে পারবে কি? Islam and Life২২ আগ, ২০২৪videoজাহান্নামের ভয়াবহতার লোমহর্ষক বর্ণনা | কাফেরদের সামনে যে নির্দয় জাহান্নাম হাজির করা হবে | New Video২৯ আগ, ২০২৪videoজাহান্নামের নিকৃষ্ট খাবার এবং ভয়ংকর শাস্তির বর্ণনা! || কাফেররা যেভাবে বাচার জন্য আকুতি জানাবে!৩ সেপ, ২০২৪