ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/5812

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن أبي هريرة رضي الله عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يُدْخِلُ الناسَ الجنة؟ قال: «تقوى الله وحسن الخلق»، وسئل عن أكثر ما يُدْخِلُ الناسَ النار، فقال: «الفم والفرج».

বাংলা অনুবাদ

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু বলনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করা হল যে, ‘কোন্ আমল মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে? তিনি বললেন, “আল্লাহভীতি ও সচ্চরিত্র।” আর তাঁকে (এটাও) জিজ্ঞাসা করা হল যে,‘কোন্ আমল মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে? তিনি বললেন, “মুখ ও যৌনাঙ্গ (র্অথাৎ, উভয় দ্বারা সংঘটিত পাপ)।”

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

أكثر الأسباب التي تدخل الجنة هي تقوى الله وحسن الخلق وتقوى الله تكون بالابتعاد عن المحرمات بجميع أنواعها، وحسن الخلق يكون مع الخلق وأقله ترك أذاهم وأعلاه بالإحسان إلى مَن أساء إليه. وأكثر الأسباب التي تدخل النار هي الفم والفرج لأن الإنسان غالبًا ما يقع بسببهما في مخالفة الله سبحانه ومع الناس.

ব্যাখ্যা 2

জান্নাতে প্রবেশের অধিক কারণ হলো আল্লাহর তাকওয়া অবলম্বন ও উত্তম চরিত্র। সব ধরনের নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকা দ্বারা আল্লাহর তাকওয়া অবলম্বন হয়। আর মাখলুকের সাথে ভালো ব্যবহার দ্বারা হয় উত্তম চরিত্র। আর তার নিম্নস্তর হলো, তাদের কষ্ট দেওয়া থেকে বিরত থাকা এবং সবোর্চ্চ হলো যে কষ্ট দেয় তার প্রতি দয়া করা। জাহান্নামে প্রবেশের অন্যতম কারণ হলো, মুখ ও লজ্জাস্থান। কারণ, মানুষ এ দুটির কারণেই অধিকাংশ সময় আল্লাহর বিধানের লঙ্ঘন করে ও মানুষকে কষ্ট দেয়।

ব্যাখ্যা 3

الحض على تقوى الله وحسن الخلق. التحذير من اللسان وما يخرج منه لأنها تكب الناس في النار يوم القيامة. التحذير من الزنا وأنه فاحشة سبيلها سوء العاقبة في الدنيا والآخرة.

হাদীসের মান

[হাদীসটির সনদ হাসান।]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/5812
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/5812
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/5812

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন