ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/4307

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عَنْ أَبِي العَبَّاسِ سَهْلِ بْنِ سَعِدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ، فَقَالَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا عِنْدَ النَّاسِ يُحِبُّكَ النَّاسُ».

বাংলা অনুবাদ

সাহল ইবন সাদ আস-সাইদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা আমি করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এবং লোকেরাও আমাকে ভালোবাসবেন। তিনি বললেন: “তুমি দুনিয়ার প্রতি অনাসক্তি অবলন্বন করো। তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। মানুষের নিকট যা আছে, তুমি তার প্রতি অনাসক্ত হয়ে যাও, তাহলে তারাও তোমাকে ভালোবাসবে”।

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

سَأل رجل النبي صلى الله عليه وسلم أن يرشده إلى عمل إذا عمله أحبه الله وأحبه الناس، فقال له صلى الله عليه وسلم: يحبك الله إذا تركت الفاضل من الدنيا، وما لا ينفعك في الآخرة، وتركت ما قد يكون فيه ضرر في دينك، ويحبك الناس إذا زهدت بما في أيديهم من الدنيا؛ لأنهم يحبونها بطبعهم، ومن زاحمهم عليها أبغضوه، ومن تركها لهم أحبوه.

ব্যাখ্যা 2

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এমন একটি কাজের নির্দেশনা চাইলেন, যা করলে আল্লাহ তাকে পছন্দ করবেন এবং মানুষও তাকে পছন্দ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: আল্লাহ তোমাকে ভালোবাসবেন যদি তুমি দুনিয়াতে অনর্থক কাজ এবং আখেরাতে তোমার কোন উপকারে আসবে না এমন কর্ম ত্যাগ করো এবং তোমার দ্বীনের ক্ষতি করতে পারে এমন জিনিস পরিহার করো। আর মানুষ তোমাকে ভালোবাসবে যদি তুমি তাদের হাতে যা দুনিয়া আছে তা ত্যাগ করো, কারণ তারা স্বভাবতই এটাকে ভালোবাসে, আর যে কেউ এর জন্য তাদের সাথে প্রতিযোগিতা করে, তারা তাকে ঘৃণা করে, আর যে কেউ এটা তাদের জন্য ছেড়ে দেয়, তারা তাকে ভালোবাসে।

ব্যাখ্যা 3

فضيلة الزهد في الدنيا، وهو: أن يترك ما لا ينفع في الآخرة. الزهد مرتبته أعلى من الورع؛ لأن الورع ترك ما قد يضر، والزهد ترك ما لا ينفع في الآخرة. قال السندي: إن الدنيا محبوبة عند الناس فمن يزاحمهم فيها يصير مبغوضًا عندهم بقدر ذلك، ومن تركهم ومحبوبهم يكون محبوبًا في قلوبهم بقدر ذلك.

ব্যাখ্যা 4

এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এমন একটি কাজের নির্দেশনা চাইলেন, যা করলে আল্লাহ তাকে পছন্দ করবেন এবং মানুষও তাকে পছন্দ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন: আল্লাহ তোমাকে ভালোবাসবেন যদি তুমি দুনিয়াতে অনর্থক কাজ এবং আখেরাতে তোমার কোন উপকারে আসবে না এমন কর্ম ত্যাগ করো এবং তোমার দ্বীনের ক্ষতি করতে পারে এমন জিনিস পরিহার করো। আর মানুষ তোমাকে ভালোবাসবে যদি তুমি তাদের হাতে যা দুনিয়া আছে তা ত্যাগ করো, কারণ তারা স্বভাবতই এটাকে ভালোবাসে, আর যে কেউ এর জন্য তাদের সাথে প্রতিযোগিতা করে, তারা তাকে ঘৃণা করে, আর যে কেউ এটা তাদের জন্য ছেড়ে দেয়, তারা তাকে ভালোবাসে।

হাদীসের মান

[ইমাম নববী বলেছেন: হাদীসটি হাসান।]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/4307
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/4307
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/4307

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন