ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/2998

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن أبي قتادة الأنصاري رضي الله عنه قال: «خَرَجْنَا مَعَ رَسُول الله صلى الله عليه وسلم إلَى حُنَيْنٍ -وَذَكَرَ قِصَّةً- فَقَالَ رَسُولُ الله صلى الله عليه وسلم : مَنْ قَتَلَ قَتِيلاً لَهُ عَلَيْهِ بَيِّنَةٌ فَلَهُ سَلَبُهُ» قَالَهَا ثَلاثاً.

বাংলা অনুবাদ

আবূ কাতাদা আল-আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুনাইনে বের হলাম। —এবং তিনি ঘটনাটি উল্লেখ করলেন— তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাউকে হত্যা করবে আর তার জন্য রয়েছে তার ওপর প্রমাণ, তাহলে তার মাল-সামানাহ তার”। এটি তিনি তিনবার বলেছেন।

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

أن النبي صلى الله عليه وسلم قال يوم حنين: من قتل قتيلاً له عليه شاهد أو دليل فله سلبه، أي: له ثياب المقتول وسلاحه، ودابته التي قاتل عليها، وأن أبا قتادة قتل رجلاً، وقال لمن حوله: إني قتلت رجلاً، فأقسم على من عرف ذلك أن يشهد لي قالها ثلاثاً.

ব্যাখ্যা 2

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের দিন বলেছেন, যে ব্যক্তি কাউকে হত্যা করে এর ওপর তার জন্য রয়েছে সাক্ষী বা প্রমাণ, তাহলে তার মাল-সামানাহ তার। অর্থাৎ তার জন্যে রয়েছে নিহত ব্যক্তির মাল-সামানাহ, কাপড়, অস্ত্র এবং যে বাহনের ওপর আরোহণ করে যুদ্ধ করেছে। আর আবু কাতাদাহ এক লোককে হত্যা করল এবং তার আশপাশের লোকদের বলল, আমি এক ব্যক্তিকে হত্যা করেছি। যে ব্যক্তি বিষয়টি জানতে পারলো তাকে আমি সপথ করাবো যে, সে যেন আমার পক্ষে সাক্ষ্য দেয়। এটি তিনি তিনবার বলেছেন।

ব্যাখ্যা 3

أن من قتل قتيلاً وأقام على قتله إياه بَينةً، فله سلبه الذي تقدم تعريفه. أن السلب للقاتل، سواء قاله قائد الجيش قبل القتال أو بعده. إعطاء القاتل سلب قتيله من باب التشجيع على قتال الأعداء.

হাদীসের মান

[সহীহ]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/2998
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/2998
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/2998

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন