ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/4229

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضيَ اللهُ عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمَّا عُرِجَ بِي مَرَرْتُ بِقَوْمٍ لَهُمْ أَظْفَارٌ مِنْ نُحَاسٍ يَخْمُشُونَ بها وُجُوهَهُمْ وَصُدُورَهُمْ، فَقُلْتُ: مَنْ هَؤُلَاءِ يَا جِبْرِيلُ، قَالَ: هَؤُلَاءِ الَّذِينَ يَأْكُلُونَ لُحُومَ النَّاسِ، وَيَقَعُونَ فِي أَعْرَاضِهِمْ».

বাংলা অনুবাদ

আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “যখন আমাকে মি‘রাজে নিয়ে যাওয়া হলো, সে সময় এমন ধরনের কিছু মানুষের নিকট দিয়ে অতিক্রম করলাম, যাদের নখ ছিল তামার, তা দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল খামচে ক্ষত-বিক্ষত করছিল। আমি, প্রশ্ন করলাম, ওরা কারা? হে জিবরীল! তিনি বললেন, ওরা সেই লোক, যারা মানুষের মাংস ভক্ষণ করত ও তাদের সম্ভ্রম লুটে বেড়াত”।

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

أخبر النبي صلى الله عليه وسلم: أنه لما صُعِدَ به إلى السماء ليلة الإسراء والمعراج، مر بأناس لهم أظفار من نحاس يخدشون ويمزقون بها وجوههم وصدورهم، فسأل صلى الله عليه وسلم جبريل عليه السلام: ما الذي فعله هؤلاء ليجازوا بهذا العذاب؟ فقال جبريل عليه السلام: هؤلاء الذين يغتابون الناس، ويتكلمون في أعراضهم بغير حق.

ব্যাখ্যা 2

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইসরা ও মি'রাজের রাতে যখন তাঁকে আসমানে তুলে নেওয়া হয়, তখন তিনি তামার নখ বিশিষ্ট কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যা দিয়ে তারা তাদের মুখমন্ডল ও বুক ক্ষতিবিক্ষত এবং জখম করছিল। ফলে তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন: এই লোকেরা এমন কী করেছে যার জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন: এরা সেইসব লোক যারা মানুষের গীবত করে এবং তাদের সম্মান নিয়ে অন্যায়ভাবে কথা বলে।

ব্যাখ্যা 3

التحذير الشديد من الغِيبة، وتشبيه المُغْتَاب بآكل لحوم البَشر. الوقوع في أعراض الناس من الغيبة ونحوها من كبائر الذنوب. قال الطيبي في قوله: "يخمشون"، قال: لما كان خمش الوجه والصدر من صفات النساء النائحات جعلهما جزاء من يغتاب ويفري في أعراض المسلمين، إشعارًا بأنهما ليستا من صفات الرجال، بل هما من صفات النساء في أقبح حالة وأشوه صورة. وجوب الإيمان بالغيب وبجميع ما أخبر الله به ورسوله صلى الله عليه وسلم.

ব্যাখ্যা 4

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ইসরা ও মি'রাজের রাতে যখন তাঁকে আসমানে তুলে নেওয়া হয়, তখন তিনি তামার নখ বিশিষ্ট কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন, যা দিয়ে তারা তাদের মুখমন্ডল ও বুক ক্ষতিবিক্ষত এবং জখম করছিল। ফলে তিনি সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন: এই লোকেরা এমন কী করেছে যার জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন: এরা সেইসব লোক যারা মানুষের গীবত করে এবং তাদের সম্মান নিয়ে অন্যায়ভাবে কথা বলে।

হাদীসের মান

[হাসান]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/4229
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/4229
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/4229

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন