Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/4221
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عن أنس بن مالك رضي الله عنه أَنَّ رسولَ اللهِ صلى الله عليه وسلم أُتِيَ بِلَبَنٍ قد شِيبَ بماءٍ، وعن يمينهِ أَعْرَابِيٌّ، وعن يَسَارِه أبو بكرٍ رضي الله عنه فَشَرِبَ، ثم أَعْطَى الأَعْرَابِيَّ، وقال: «الأَيْمَنَ فَالأَيْمَنَ».
বাংলা অনুবাদ
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পানি মেশানো দুধ পেশ করা হল। তখন তার ডান পাশে ছিল জনৈক গ্রাম্যলোক। আর বাম পাশে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি পান করলেন, অতঃপর গ্রাম্য রোকটিকে দিলেন এবং বললেন, ডান দিক অতঃপর ডান দিক।”
ব্যাখ্যা
أُتِي النبي صلى الله عليه وسلم بلبن قد خُلِطَ بالماء، وعلى يمينه رجل من الأعراب وعلى يساره أبو بكر، فشرب النبي صلى الله عليه وسلم ثم أعطى الأعرابي، فأخذ الإناء وشرب، وأبو بكر أفضل من الأعرابي؛ لكن فضَّله النبي صلى الله عليه وسلم عليه لأنه عن يمينه، وقال: الأيمن فالأيمن، أي: قدموا وأعطوا الأيمن فالأيمن.
একদা পানি মেশানো দুধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পেশ করা হল। তখন তার ডান পাশে ছিল জনৈক গ্রাম্য লোক। আর বাম পাশে ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ পান করলেন। অতঃপর গ্রাম্য লোকটিকে দিলেন। সে পাত্রটি নিয়ে পান করল। অথচ আবু বকর তার চেয়ে উত্তম ছিলেন। তা সত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লোকটিকে প্রাধান্য দিলেন। কারণ, সে ডানে ছিল এবং তিনি বললেন, ডান দিক অতঃপর ডান দিক। অর্থাৎ তোমরা ডানকে প্রাধান্য দাও এবং ডানের লোককে আগে দাও।
تقديم الأيمن في الشرب وإن كان الأيسر أفضل منه. حرص النبي -صلى الله عليه وسلم- على التيامن في كل أمره وشأنه.
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/4221
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/4221
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/4221
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন