Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/4186
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ وَضَعَ لَهُ، أَظَلَّهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ تَحْتَ ظِلِّ عَرْشِهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ».
বাংলা অনুবাদ
আবূ হুরায়রা রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “কোন ব্যক্তি যদি কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে অবকাশ দেয় বা তার নিকট পাওনা মাফ করে দেয়, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় তাকে ছায়া দিবেন। যে দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না।”
ব্যাখ্যা
أَخبَرَ النبيُّ عليه الصلاة والسلام أنّ مَن أمهل مديونًا أو حطَّ عنه من دَينه، فجزاؤه: أنّ الله يُظلُّه تحت عرشه يوم القيامة الذي تدنو فيه الشمس من رؤوس العباد ويشتدُّ عليهم حرُّها، فلا يجد أحدٌ ظِلًّا إلا مَن أَظله الله.
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধে অবকাশ দেয় অথবা তার ঋণের কিছু অংশ মাফ করে দেয়, তাহলে তার প্রতিদান হলো: আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় তাকে ছায়া দিবেন। যেদিন সূর্য বান্দাদের মাথার নিকটবর্তী থাকবে এবং এর উষ্ণতা মানুষের জন্য ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে। সেদিন আল্লাহ যাকে ছায়া দান করবেন, সে ছাড়া কেউ কোন ছায়া পাবে না।
فضل التيسير على عباد الله تعالى، وأنه من الأسباب المُنجِيَة من أهوال يوم القيامة. الجزاء من جنس العمل.
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে, যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধে অবকাশ দেয় অথবা তার ঋণের কিছু অংশ মাফ করে দেয়, তাহলে তার প্রতিদান হলো: আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তাঁর আরশের ছায়ায় তাকে ছায়া দিবেন। যেদিন সূর্য বান্দাদের মাথার নিকটবর্তী থাকবে এবং এর উষ্ণতা মানুষের জন্য ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে। সেদিন আল্লাহ যাকে ছায়া দান করবেন, সে ছাড়া কেউ কোন ছায়া পাবে না।
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/4186
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/4186
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/4186
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন