ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/3864

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن أنس رضي الله عنه : أن النبي صلى الله عليه وسلم قال: «مَا أحَدٌ يَدْخُل الجنَّة يُحِبُّ أن يَرجع إلى الدنيا وله ما على الأرض من شيء إلا الشَّهيد، يَتَمَنَّى أن يَرجع إلى الدنيا، فيُقْتَل عَشْر مَرَّاتٍ؛ لما يَرَى من الكَرَامة». وفي رواية: «لما يَرى من فَضْل الشَّهادة».

বাংলা অনুবাদ

আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জান্নাতে প্রবেশের পর একমাত্র শহীদ ছাড়া আর কেউ দুনিয়ায় ফিরে আসার আকাঙ্খা করবে না, যদিও দুনিয়ার সকল জিনিস তাকে দেওয়া হয়। শহীদ পুনরায় দুনিয়ায় ফিরে আসার আকাঙ্খা করবে। শাহাদাতের মর্যাদা দেখতে পেয়ে সে আরো দশবার শহীদ হওয়ার কামনা করবে। অন্য বর্ণনায় এসেছে, “যেহেতু সে শহীদ হওয়ার ফযীলত দেখবে।”

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

ليس هناك أحد يتمنى ويرغب أن يفارق الجنة بعد دخولها، ويعود إلى الدنيا مرة أخرى، ولو أعطي الأرض كلها بما فيها من كنوز ونفائس، وما عليها من قصور عالية وحدائق غناء، ثم استثنى من ذلك الشهيد، فإنه يحب العودة إلى الدنيا عشر مرات لكي يجاهد كل مرة في سبيل الله ويستشهد فيفوز بالشهادة عشر مرات بدل مرة واحدة، وذلك لما يرى من الكرامة التي يلاقيها الشهداء.

ব্যাখ্যা 2

জান্নাতে প্রবেশের পর তা পরিত্যাগ করে পুনরায় কেউ দুনিয়াতে ফিরে আসার আকাঙ্খা করবে না। যদিও দুনিয়ার সব গুপ্তধন, মূল্যবান জিনিসপত্র, সুউচ্চ দালান-কোঠা, বাগ-বাগিচা তাকে দেয়া হয়। তবে শহীদদের ব্যাপারটি ভিন্ন। সে দুনিয়াতে দশবার ফিরে আসার আকাঙ্খা করবে। যেন প্রত্যেকবার আল্লাহর পথে জিহাদ করে দশবার শহীদ হয় এবং দশবার শহীদদের মর্যাদা লাভ করতে পারে। কেননা শহীদরা যে সম্মান লাভ করবে সেটা সে দেখতে পাবে।

ব্যাখ্যা 3

فضل الشهادة والترغيب في الجهاد. فيه حقارة الدنيا. ولازم الحديث أن الجنة موجودة الآن.

হাদীসের মান

[সহীহ]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3864
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3864
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3864

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন