Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/2753
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عَنِ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِامْرَأَةٍ مِنَ الْأَنْصَارِ سَمَّاهَا ابْنُ عَبَّاسٍ فَنَسِيتُ اسْمَهَا: «مَا مَنَعَكِ أَنْ تَحُجِّي مَعَنَا؟» قَالَتْ: لَمْ يَكُنْ لَنَا إِلَّا نَاضِحَانِ فَحَجَّ أَبُو وَلَدِهَا وَابْنُهَا عَلَى نَاضِحٍ وَتَرَكَ لَنَا نَاضِحًا نَنْضِحُ عَلَيْهِ، قَالَ: «فَإِذَا جَاءَ رَمَضَانُ فَاعْتَمِرِي، فَإِنَّ عُمْرَةً فِيهِ تَعْدِلُ حَجَّةً».
বাংলা অনুবাদ
ইবনু ’আব্বাস রদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন আনসারী মহিলাকে জিজ্ঞাসা করলেন - (বর্ণনাকারী বলেন:) ইবনু ‘আব্বাস তার নাম বলেছিলেন, তবে আমি তার নাম ভুলে গিয়েছি-: “তোমাকে কিসে আমাদের সাথে হজ করতে বাধা দিল?” মহিলা জবাব দিলেন: আমাদের মাত্র দুটি পানি সিঞ্চনের কাজে ব্যবহৃত উট রয়েছে, সেখান থেকে একটি তার সন্তানের পিতা ও সন্তান হজ করতে নিয়ে গেছেন আর অপরটি আমাদের পানি সিঞ্চনের কাজে রেখে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন “যখন রমাদান আসবে তখন তুমি উমরাহ করবে; কেননা রমাদানে উমরাহ পালন করা হজের সমতুল্য।”
ব্যাখ্যা
لمَّا رَجَعَ النبيُّ صلى الله عليه وسلم من حَجة الوداع، قال لامرأةٍ من الأنصار لم تحج: ما الذي منعك من الحج معنا؟ فاعتذرت بأن لهم بَعيرين، فحج زوجها وابنها على أحدهما، وترك الآخر ليستقوا به الماء من البئر. فأخبرها النبي عليه الصلاة والسلام أن أداء العمرة في شهر رمضان يماثل أجرُها أجرَ حجة.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরেছিলেন, তখন তিনি হজে শরীক না হওয়া একজন আনসারী মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন: আমাদের সাথে হজ করতে কিসে তোমাকে বাধা দিল? তখন সেই মহিলা এ কথা বলে উযর পেশ করলেন যে, তাদের মোট দুটি উট রয়েছে। তাদের একটিতে করে তার ছেলে ও স্বামী হজ করতে গিয়েছিলেন আর অপরটি কুয়া থেকে পানি উঠানোর কাজে রেখে গিয়েছিলেন। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেনে যে, রমাদান মাসে উমরাহ করার সওয়াব হজ পালন করার সওয়াবের সমান।
فضيلة العمرة في شهر رمضان. العمرة في رمضان تساوي حجةً في الثواب، لا في إسقاط فرض الحج. ثواب الأعمال يزيد بزيادة شرف الأوقات، ومن ذلك الأعمال في رمضان.
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ থেকে ফিরেছিলেন, তখন তিনি হজে শরীক না হওয়া একজন আনসারী মহিলাকে জিজ্ঞাসা করেছিলেন: আমাদের সাথে হজ করতে কিসে তোমাকে বাধা দিল? তখন সেই মহিলা এ কথা বলে উযর পেশ করলেন যে, তাদের মোট দুটি উট রয়েছে। তাদের একটিতে করে তার ছেলে ও স্বামী হজ করতে গিয়েছিলেন আর অপরটি কুয়া থেকে পানি উঠানোর কাজে রেখে গিয়েছিলেন। তখন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেনে যে, রমাদান মাসে উমরাহ করার সওয়াব হজ পালন করার সওয়াবের সমান।
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/2753
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/2753
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/2753
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন