ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/3770

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن أبي جُرَيٍّ الْهُجَيْمِيِّ رضي الله عنه قال: أتيت رسول الله صلى الله عليه وسلم فقلت: عليك السلام يا رسول الله. قال: «لا تَقُلْ عليك السلام؛ فإن عليك السلام تحيَّة المَوْتَى».

বাংলা অনুবাদ

আবূ জুরাই আল-হুজাইমী রাদিয়াল্লাহু আনহু থেকে মারফূ‘ সনদে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম-এর নিকট এসে বললাম ‘আলাইকাস সালাম ইয়া রাসূলাল্লাহ’, তিনি বললেন, তুমি ‘আলাইকাস সালাম’ বলো না; কারণ, ‘আলাইকাস সালাম’ মৃতদের সম্ভাষণ।

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

معنى الحديث: أن رجلاً جاء إلى النبي صلى الله عليه وسلم، فسلم عليه بقوله: "عليك السلام يا رسول الله" فنهاه النبي صلى الله عليه وسلم أن يسلِّم بتلك الصفة، ومن كراهته لذلك لَمْ يَرُدَّ عليه السلام، وبَيَّن له أن هذه التحية: "تحية الموتى"، ثم بَيَّن له كيفية السلام المشروعة كما في الحديث الآخر، قُلْ: "السلام عليك". وقوله صلى الله عليه وسلم: "عليك السلام تحية الموتى" ليس معنى ذلك: أن هذه التحية تُلقى عند زيارة القبور؛ لأن الثابت عنه صلى الله عليه وسلم عند زيارة القبور أن يقول: "السلام عليكم أهل دار قوم مؤمنين.."، بل قال ذلك -عليه الصلاة والسلام- إشارة إلى ما جرت به عادة أهل الجاهلية في تحية الأموات.

ব্যাখ্যা 2

এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ‘আলাইকাস সালাম ইয়া রাসূলাল্লাহ’ বলে সালাম দিলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তাকে এ পদ্ধতিতে সালাম দিতে নিষেধ করেন। এ ধরনের সালামকে অপছন্দ করার কারণে তিনি তার সালামের উত্তর দেননি এবং তিনি বলেন, “এ ধরণের সম্ভাষণ মৃতদের সম্ভাষণ”। তারপর তিনি সালামের বিশুদ্ধ পদ্ধতি তাকে জানিয়ে দেন। যেমনটি অপর একটি হাদীসে এসেছে—তুমি বল, “আস্সালামু আলাইকা”। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের বাণী ‘আলাইকাস সালাম’ মৃতদের সম্ভাষণ এ কথার অর্থ এ নয় যে, কবর যিয়ারত করার সময় এ দো‘আ পড়বে। কারণ, কবর যিয়ারতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম থেকে প্রমাণিত দো‘আ হলো—“আস্সালামু আলাইকুম আহলা দারি কাওমিন মু’মিনীন”। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম এ কথা দ্বারা এর প্রতি ইঙ্গিত করেছেন যে, জাহিলিয়্যাতের যুগের লোকদের অভ্যাস ছিল তারা মৃতদের সম্ভাষণ জানাতে এ ধরনের কথা বলত।

ব্যাখ্যা 3

الإنكار على المخالف مع بيان السبب. المسارعة لبيان الحكم الشرعي وعدم تأخيره. النهي عن التشبه بأهل الجاهلية. ابتداء السلام سنة ورده فرض إجماعًا.

হাদীসের মান

[সহীহ]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3770
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3770
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3770

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন