Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/3733
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عن ابن عباس رضي الله عنهما مرفوعاً: «عَيْنَانِ لاَ تَمسُّهُمَا النَّار: عَيْنٌ بَكَتْ من خَشْيَة الله، وعَيْنٌ بَاتَت تَحْرُسُ في سَبِيل الله».
বাংলা অনুবাদ
ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “দুটি চোখকে জাহান্নাম স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যে চোখ আল্লাহর পথে পাহারায় বিনিদ্র রজনী যাপন করে।”
ব্যাখ্যা
معنى الحديث: أن النَّار لا تَمَسُّ عينًا بَكَتْ خوفاً من الله تعالى، فعندما يتذكر الإنسان عظمة الله وقدرته على عباده ويتذكر حاله وتقصيره في حق الله تعالى؛ فيبكي رجاء رحمته وخوفاً من عِقَابه وسَخَطه، فهذا موعود بالنجاة من النار. وعين أخرى لا تمسها النار، وهي: من بَاتت تَحرس في سبيل الله تعالى في الثغور ومواضع الاقتتال حفاظاً على أرواح المسلمين. وقوله: "لا تمسهما النار" هذا من إطلاق لفظ الجزء وإرادة الكل، والمراد: أن من بَكَى من خَشية الله تعالى ومن بات يَحرس في سبيل الله، فإن الله تعالى يُحَرِّم جَسَدَهما على النَّار.
হাদীসের অর্থ: যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখকে জাহান্নাম স্পর্শ করবে না। মানুষ যখন বান্দার উপর আল্লাহর বড়ত্ব ও কুদরত স্মরণ করবে এবং মহান আল্লাহ তা‘আলার তুলনায় নিজের অবস্থান নগণ্য মনে করে তাঁর রহমত লাভ এবং তাঁর শাস্তি ও ক্রোধের থেকে পরিত্রাণ পাওয়ার আশায় ক্রন্দন করবে তখন জাহান্নামের আগুন থেকে রক্ষা করার প্রতিশ্রুতি মহান আল্লাহ তাকে দিয়েছেন। আর আরেকটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তাহলো যে চোখ আল্লাহর রাস্তায় মুসলিমদের হিফাযত করতে সীমান্ত এলাকায় ও যুদ্ধের ময়দানে পাহারায় বিনিদ্র রজনী যাপন করে। তার বাণী, “দু’চোখকে জাহান্নাম স্পর্শ করবে না” দ্বারা পুরো শরীরকে বুঝানো হয়েছে। হাদীসের উদ্দেশ্য হলো, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে ও যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় আল্লাহ তা‘আলা সে শরীরের জন্য জাহান্নাম হারাম করে দিবেন।
فضل البكاء من خشية الله والحراسة في سبيل الله لما فيهما من صدق الإيمان وكمال المراقبة.
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3733
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3733
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3733
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন