ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/3589

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: «يَغْفِرُ الله للشَّهيد كُلَّ شيءٍ إلا الدَّين». وفي رواية له: «القَتْل في سَبِيل الله يُكَفِّر كلَّ شيءٍ إلا الدَّين».

বাংলা অনুবাদ

‘আবদুল্লাহ ইবন ‘আমর ইবন ‘আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “আল্লাহ শহীদকে ঋণ ব্যতীত সবকিছু ক্ষমা করে দেন।” আবদুল্লাহ ইবন ‘আমর ইবন ‘আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে অন্য বর্ণনায় এসেছে, “আল্লাহর পথে শহীদ হওয়া ঋণ ব্যতীত সবকিছুর কাফফারা।”

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

معنى الحديث: أن الشهادة تُكَفِّر جميع الذنوب صغيرها وكبيرها، ما عدا الدَّين، فإن الشهادة لا تُكَفِّره وذلك لعِظَم حق المخلوقين لا سيما الأموال، فإنها أعَزُّ شيء عندهم، ويلحق بالدَّين ما يتعلق بذمته من حقوق المسلمين، من سرقة وغَصْب وخيانة، فإن الجهاد والشهادة وغيرهما من أعمال البِرَّ لا تُكفر حقوق الآدميين وإنما تُكَفِّر حقوق الله تعالى .

ব্যাখ্যা 2

হাদীসের অর্থ: আল্লাহর পথে শহীদ হওয়া ঋণ ব্যতীত ছোট বড় যাবতীয় গুনাহর কাফফারা হয়ে যায়। তবে শাহাদাত লাভ করলেও তা দ্বারা ঋণের কাফফারা হয় না। কেননা এতে রয়েছে সৃষ্টিকুলের হক; বিশেষ করে অর্থ-সম্পদের ঋণে। ধন-সম্পদ মানুষের কাছে খুব মূল্যবান ও সম্মানিত জিনিস। ঋণের সাথে যুক্ত হবে ব্যক্তির যিম্মায় যেসব ঋণ রয়েছে, যেমন চুরি, ডাকাতি, খিয়ানত ইত্যাদি। জিহাদ, শাহাদাত ও এ জাতীয় অন্যান্য সৎআমল মানুষের হকের কাফফারা হয় না; বরং তা শুধু আল্লাহর হকের কাফফারা হয়।

ব্যাখ্যা 3

أن القتل في سبيل الله -تعالى- يُكَفِّر الذُنوب إلا الدَّين وما يلحق به من حقوق الآدميين. التحذير من التساهل في أمر الدَّين. تعظيم حقوق الآدميين.

হাদীসের মান

[সহীহ]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3589
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3589
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3589

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন