Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/3553
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عن أبي موسى الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إِذَا مَرِضَ الْعَبْدُ أَوْ سَافَرَ كُتِبَ لَهُ مِثْلُ مَا كَانَ يَعْمَلُ مُقِيمًا صَحِيحًا».
বাংলা অনুবাদ
আবূ মূসা আল-আশ‘আরী রদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন: “যখন বান্দা অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তখন তার জন্য তা-ই লেখা হয়, যা সে স্বগৃহে অবস্থানকালে সুস্থ অবস্থায় আমল করত।”
ব্যাখ্যা
يُخبِرُ النبيُّ صلى الله عليه وسلم عن فضل الله ورحمته، وأنَّ المسلمَ إذا كان من عادته أن يعمل عملًا صالحًا حال صحته وإقامته ثم حَصَلَ له عذر فمرض فلم يَقدرْ على الإتيان به، أو انشغل بالسَّفر عنه، أو أي عذر؛ فإنه يكتب له الأجر كاملًا، كما لو عَمِلَه في حال الصحة والإقامة.
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে আল্লাহ তা‘আলার অনুগ্রহ ও রহমত সম্পর্কে বর্ণনা করেছেন। একজন মুসলিমের সাধারণ নিয়ম হলো সে সুস্থ ও মুকীম অবস্থায় নেক আমল করবে। অতপর যখন সে ওযরগ্রস্ত হবে, অসুস্থ হবে তখন তার পক্ষে আগের মতো আমল করা সম্ভব হয় না অথবা সফরে ব্যস্ত থাকলে বা অন্য কোন ওযর থাকলেও তার পক্ষে পূর্বের মতো নেক আমল করা সম্ভব হয় না। তখন আল্লাহ তার জন্য পরিপূর্ণ সাওয়াব লিখে দেন, যেমনিভাবে তাকে সুস্থ ও মুকীম অবস্থায় পরিপূর্ণ সাওয়াব দিতেন।
سعة فضل الله على عباده. الحث على الاجتهاد في الطاعات واستغلال الأوقات في حال الصحة والفراغ.
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে আল্লাহ তা‘আলার অনুগ্রহ ও রহমত সম্পর্কে বর্ণনা করেছেন। একজন মুসলিমের সাধারণ নিয়ম হলো সে সুস্থ ও মুকীম অবস্থায় নেক আমল করবে। অতপর যখন সে ওযরগ্রস্ত হবে, অসুস্থ হবে তখন তার পক্ষে আগের মতো আমল করা সম্ভব হয় না অথবা সফরে ব্যস্ত থাকলে বা অন্য কোন ওযর থাকলেও তার পক্ষে পূর্বের মতো নেক আমল করা সম্ভব হয় না। তখন আল্লাহ তার জন্য পরিপূর্ণ সাওয়াব লিখে দেন, যেমনিভাবে তাকে সুস্থ ও মুকীম অবস্থায় পরিপূর্ণ সাওয়াব দিতেন।
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3553
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3553
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3553
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন