Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/3520
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عَن أَبِي أُمَامَةَ رضي الله عنه قَالَ: سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الوَدَاعِ فَقَالَ: «اتَّقُوا اللَّهَ رَبَّكُمْ، وَصَلُّوا خَمْسَكُمْ، وَصُومُوا شَهْرَكُمْ، وَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ، وَأَطِيعُوا ذَا أَمْرِكُمْ تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ».
বাংলা অনুবাদ
আবূ উমামাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের খুতবায় বলতে শুনেছি: “তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমাদের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো। তোমাদের রামাযান মাসের সাওম পালন করো, তোমাদের ধন-দৌলতের যাকাত আদায় করো এবং তোমাদের প্রশাসকগণের আনুগত্য করো, তবেই তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে।”
ব্যাখ্যা
خَطَبَ النبيُّ صلى الله عليه وسلم يومَ عرفة، في حجة الوداع، سَنة عشر من الهجرة، وسُمِّيَت بذلك؛ لأنه صلى الله عليه وسلم ودَّع الناس فيها، وأمر النَّاس جميعًا أن يتقوا ربَّهم بامتثال أوامره واجتناب نواهيه. وأن يُصلُّوا الصلوات الخمس التي فَرَضَها الله عز وجل في اليوم والليلة. وأن يصوموا شهر رمضان. وأن يُعطوا زكاة الأموال إلى مستحقيها ولا يبخلوا بها. وأن يطيعوا من جعلهم الله أمراء عليهم، في غير معصية الله، فمن فعل هذه الأشياء المذكورة فثوابُه دخول الجنة.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে বিদায় হজে আরাফার দিনে খুতবা দিলেন। এ হজকে বিদায় হজ বলে নামকরণ করা হয়; কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হজেই মানুষকে বিদায় জানিয়েছিলেন। তিনি সকল মানুষকে তাদের রবের আদেশ মান্য করে এবং তাঁর নিষেধসমূহ থেকে বিরত থাকার মাধ্যমে আল্লাহকে ভয় করতে আদেশ করেন। আল্লাহ দিনে রাতে যে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন, তা যেন তারা আদায় করে। তাছাড়া তিনি তাদেরকে রমযান মাসের সাওম পালন করতে, যাকাতের হকদারদেরকে সম্পদের যাকাত দিতে এবং এ ব্যাপারে কৃপণতা না করতে আদেশ করেন। আল্লাহ যাদেরকে তাদের কর্তৃত্বের অধিকারী বানিয়েছেন তাদের আনুগত্য করতে তিনি আদেশ করেন। যে ব্যক্তি উপরোক্ত কাজগুলো করবে, তার প্রতিদান হলো জান্নাতে প্রবেশ।
هذه الأعمال من أسباب دخول الجنة.

হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3520
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3520
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3520
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন