ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/3474

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن أبي سعيد الخدري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: «لاَ تُصَاحِب إِلاَّ مُؤْمِنًا، وَلاَ يَأْكُل طَعَامَكَ إِلاَّ تَقِي».

বাংলা অনুবাদ

আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু‘ হিসেবে বর্ণিত, “মু’মিন ব্যক্তি ছাড়া আর কারো সাথী হবে না । আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়।”

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

أفاد حديث أبي سعيد الخدري رضي الله عنه أن الواجب على المسلم ملازمة أهل الصلاح في كل أحواله، ففي الحديث الحث على صُحبة المؤمنين، وهذا ما يتطلب البعد عن مصاحبة الكفار والمنافقين؛ لأن مصاحبتهم مضرةٌ في الدين فالمراد بالمؤمن أي عدد من المؤمنين. وأكَّد هذه الملازمة للصالحين بقوله: (ولا يأكل طعامك إلا تقي) أي: مُتورِّع يصرِف قوت الطعام إلى عبادة الله، والمعنى لا تطعم طعامك إلا تقيًّا، ويدخل في هذا أيضاً طعام الدعوة كالوليمة وغيرها، فينبغي أن يكون المدعو من أهل الإيمان والصلاح.

ব্যাখ্যা 2

আবূ সাঈদ আল-খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু বর্ণিত হাদীস নির্দেশনা দেয় যে, মুসলিমের উপর কর্তব্য হলো সর্বদা সৎলোকদের সাহচর্য গ্রহণ করা। এ হাদীসে মুমিনের সাহচর্য গ্রহণ করতে উৎসাহ প্রদান করা হয়েছে। এর দাবি হচ্ছে কাফির ও মুনাফিকদের সাহচর্য থেকে দূরে থাকা। কেননা তাদের সাথে বন্ধুত্ব দীনের জন্য ক্ষতিকর। এখানে মুমিন বলতে মুমিনদের কতক সংখ্যাকে বুঝানো হয়েছে। এমনিভাবে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সৎলোকদের সাহচার্যকে গুরুত্ব দিয়ে বলেছেন, “আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়।” অর্থাৎ আল্লাহ ভীরু লোক যারা খাদ্য গ্রহণ করে সে শক্তি আল্লাহর ইবাদতে ব্যয় করবে। “আর মুত্তাকী ব্যতীত অন্য কেউ যেন তোমার খাবার না খায়” হাদীসটি সাধারণ দাওয়াত যেমন অলীমা ও অন্যান্য দাওয়াতও অন্তর্ভুক্ত করে। সুতরাং দাওয়াতী মেহমান ঈমানদার ও সৎলোক হওয়া বাঞ্ছনীয়।

ব্যাখ্যা 3

النهي عن موالاة الكفار ومودتهم ومصاحبتهم، وكذلك الفجَّار لا يصاحبهم وتكون موالاتهم بقدر إيمانهم وبغضهم بقدر معصيتهم. الأمر بملازمة الأتقياء الأوفياء ومخالطتهم والحرص على دعوتهم في الولائم وغيرها. جواز الأكل من بيت الصديق.

হাদীসের মান

[হাসান]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3474
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3474
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3474

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন