ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/3461

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عَنْ عَمَّارِ بنِ ياسِرٍ رضي الله عنه قال: بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ، فَأَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ، فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ بِيَدَيْكَ هَكَذَا» ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الْأَرْضَ ضَرْبَةً وَاحِدَةً، ثُمَّ مَسَحَ الشِّمَالَ عَلَى الْيَمِينِ، وَظَاهِرَ كَفَّيْهِ وَوَجْهَهُ.

বাংলা অনুবাদ

আম্মার ইবন ইয়াসির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একটা প্রয়োজনে বাইরে পাঠিয়েছিলেন। সফরে আমি অপবিত্র হয়ে পড়লাম এবং (পবিত্র অর্জনের জন্যে) পানি পেলাম না। এজন্য আমি জন্তুর মত মাটিতে গড়াগড়ি দিলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ঘটনাটি বর্ণনা করলাম। তখন তিনি বললেন: “তোমার জন্য তো এটুকুই যথেষ্ট ছিল যে, তুমি তোমার হাত দ্বারা এরূপ করবে; তারপর তিনি দু’ হাত মাটিতে একবার মারলেন এবং তিনি বাম হাতকে ডান হাতের উপর মাসেহ করলেন। আর দুই হাতের কব্জির উপরভাগ ও চেহারা মাসেহ করলেন।”

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

بَعَثَ النبيُّ صلى الله عليه وسلم عَمّارَ بن ياسر رضي الله عنه في سَفَرٍ لبعض حاجاته، فأصابته جنابة بجماع أو نزول المني بشهوة، فلم يجد الماء ليغتسل منه، وكان لا يعلم حكم التيمم للجنابة، وإنما يعلم حكمَه للحدث الأصغر، فاجتهد وظَنّ أنه كما يَمسح بالتراب الذي على وجه الأرض بعض أعضاء الوضوء عن الحدث الأصغر، فلابد أن يكون التيمم من الجنابة بتعميم البدن بالتراب؛ قياسًا على الماء، فَتَقَلَّبَ في التراب حتى عَمَّم البدنَ وصَلَّى، فلما جاء إلى النبيِّ صلى الله عليه وسلم، ذَكَرَ له ذلك؛ ليرى هل هو على صواب أو لا؟ فَبَيَّنَ له النبيُّ صلى الله عليه وسلم كيفيةَ التَّطَهُّر مِن الحَدَثَين الأصغر كالبول، والأكبر كالجنابة: وهو أن يضرب بيديه على التراب ضربة واحدة، ثم يمسح الشمال على اليمين، وظاهر كفيه ووجهه.

ব্যাখ্যা 2

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে একটা প্রয়োজনে আম্মার ইবন ইয়াসির রাদিয়াল্লাহু ‘আনহুকে বাইরে পাঠিয়েছিলেন। অতঃপর সফরে তিনি সহবাস বা উত্তেজনায় বীর্য বের হয়ে অপবিত্র হয়ে পড়লেন। কিন্তু গোসলের জন্যে তিনি পানি পেলেন না। তখনও তিনি বড় নাপাকী থেকে পবিত্রতা অর্জনের জন্যে তায়াম্মুমের বিধান জানতেন না। তিনি জানতেন যে, এর বিধান হলো: ছোট অপবিত্রতা থেকে পবিত্র অর্জন করা যায়। তাই তিনি ইজতিহাদ করলেন এবং ধারণা করলেন যে, ছোট অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্যে অযুর ক্ষেত্রে তায়াম্মুমে যেভাবে কিছু অঙ্গ মাটি দ্বারা মাসেহ করতে হয়, জুনুবী তথা বড় অপবিত্রতা থেকে তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হতে হলেও পুরো শরীরে মাটি লাগাতে হয়। ফলে তিনি পানির উপর কিয়াস করে মাটিতে গড়াগড়ি করলেন, যাতে পুরো শরীরে মাটি লাগে। অতঃপর তিনি সালাত আদায় করলেন। অতঃপর তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন তখন তিনি ঘটনাটি তাঁর কাছে বর্ণনা করলেন। যাতে তিনি নিশ্চিত হন যে, তিনি যে পদ্ধতিতে তায়াম্মুম করেছেন, তা সঠিক কি না? অতঃপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছোট অপবিত্রতা, যেমন পেশাব-পায়খানা থেকে পবিত্রতা অর্জন এবং বড় অবিত্রতা যেমন সহবাস বা মাসিক জনিত কারণে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি বর্ণনা করেন এভাবে: হাতদ্বয় একবার মাটিতে মারবে, অতঃপর বাম হাত ডান হাতের উপরে মাসাহ করবে এবং এর দ্বারা হাতের তালুর উপরিভাগ এবং চেহারা মাসাহ করবে।

ব্যাখ্যা 3

وجوب طلب الماء قبل التيمم. مشروعية التيمم لمن عليه جنابة ولم يجد الماء. التيمم للحدث الأكبر، كالتيمم للحدث الأصغر.

ব্যাখ্যা 4

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে একটা প্রয়োজনে আম্মার ইবন ইয়াসির রাদিয়াল্লাহু ‘আনহুকে বাইরে পাঠিয়েছিলেন। অতঃপর সফরে তিনি সহবাস বা উত্তেজনায় বীর্য বের হয়ে অপবিত্র হয়ে পড়লেন। কিন্তু গোসলের জন্যে তিনি পানি পেলেন না। তখনও তিনি বড় নাপাকী থেকে পবিত্রতা অর্জনের জন্যে তায়াম্মুমের বিধান জানতেন না। তিনি জানতেন যে, এর বিধান হলো: ছোট অপবিত্রতা থেকে পবিত্র অর্জন করা যায়। তাই তিনি ইজতিহাদ করলেন এবং ধারণা করলেন যে, ছোট অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্যে অযুর ক্ষেত্রে তায়াম্মুমে যেভাবে কিছু অঙ্গ মাটি দ্বারা মাসেহ করতে হয়, জুনুবী তথা বড় অপবিত্রতা থেকে তায়াম্মুমের মাধ্যমে পবিত্র হতে হলেও পুরো শরীরে মাটি লাগাতে হয়। ফলে তিনি পানির উপর কিয়াস করে মাটিতে গড়াগড়ি করলেন, যাতে পুরো শরীরে মাটি লাগে। অতঃপর তিনি সালাত আদায় করলেন। অতঃপর তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন তখন তিনি ঘটনাটি তাঁর কাছে বর্ণনা করলেন। যাতে তিনি নিশ্চিত হন যে, তিনি যে পদ্ধতিতে তায়াম্মুম করেছেন, তা সঠিক কি না? অতঃপর নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ছোট অপবিত্রতা, যেমন পেশাব-পায়খানা থেকে পবিত্রতা অর্জন এবং বড় অবিত্রতা যেমন সহবাস বা মাসিক জনিত কারণে অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি বর্ণনা করেন এভাবে: হাতদ্বয় একবার মাটিতে মারবে, অতঃপর বাম হাত ডান হাতের উপরে মাসাহ করবে এবং এর দ্বারা হাতের তালুর উপরিভাগ এবং চেহারা মাসাহ করবে।

হাদীসের মান

[সহীহ]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3461
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3461
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3461

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন