ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/3455

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن أبي جعفر محمد بن علي بن الحسين بن علي بن أبي طالب أَنَّه كان هو وأبوه عند جابر بن عبد الله، وعنده قوم، فسألوه عن الغسل؟ فقال: صَاعٌ يَكْفِيكَ، فقال رجل: ما يَكْفِينِي، فقال جابر: كان يَكْفِي من هو أَوفَى مِنْكَ شَعْرًا، وخَيرًا مِنكَ -يريد رسول الله- صلى الله عليه وسلم ثُمَّ أَمَّنَا في ثَوبٍ. وفي لفظ: ((كان رسول الله صلى الله عليه وسلم يُفْرِغُ المَاءَ على رَأسِهِ ثَلاَثًا)).

বাংলা অনুবাদ

আবূ জা‘ফার মুহাম্মদ ইবন আলী ইবনুল হুসাইন ইবন আলী ইবন আবী তালিব হতে বর্ণিত যে, তিনি ও তাঁর পিতা জাবির ইব্নু ‘আবদুল্লাহ (রাযি.)-এর নিকট ছিলেন। সেখানে আরো কিছু লোক ছিলেন। তাঁরা তাঁকে গোসল সম্বন্ধে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এক সা‘ তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠল, আমার জন্য তা যথেষ্ট নয়। জাবির (রাযি.) বললেন, তোমার চেয়ে অধিক চুল যাঁর মাথায় ছিল এবং তোমার চেয়ে যিনি উত্তম ছিলেন (আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) তাঁর জন্য তো এ পরিমাণই যথেষ্ট ছিল। অতঃপর তিনি এক কাপড়ে আমাদের ইমামাত করেন। অপর শব্দে: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায় তিনবার পানি ঢালতেন।

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

كان أبو جعفر محمد بن علي وأبوه عند الصحابي الجليل جابر بن عبد الله رضي الله عنهما وعنده قوم، فسأل رجل من القوم جابرًا عما يكفي من الماء في غسل الجنابة؟ فقال: يكفيك صاع. وكان الحسن بن محمد بن الحنفية مع القوم عند جابر، فقال: إن هذا القدر لا يكفيني للغسل من الجنابة. فقال جابر: كان يكفى من هو أوفر وأكثف منك شعرا، وخير منك، فيكون أحرص منك على طهارته ودينه -يعنى النبي- صلى الله عليه وسلم ، وهذا حثٌّ على اتباع السنة، وعدم التبذير في ماء الغسل، ثم صلى بهم جابر إمامًا.

ব্যাখ্যা 2

আবূ জা‘ফার মুহাম্মদ ইবন আলী ও তাঁর পিতা জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাযি.)-এর নিকট ছিলেন। সেখানে আরো কিছু লোক ছিল। তাদের থেকে এক লোক জাবেরকে অপবিত্রতার গোসলে কতটুকু পানি যথেষ্ট হবে সে বিষয়ে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, এক সা‘ তোমার জন্য যথেষ্ট হবে। হাসান ইবন মুহাম্মাদ ইবনুল হানাফিয়্যাহ জাবেরের নিকট লোকদের সাথে ছিল। সে বলে উঠল, এ পরিমাণ পানি জানাবাতের গোসলে আমার জন্য যথেষ্ট নয়। জাবির (রাযি.) বললেন, তোমার চেয়ে অধিক ও ঘণ চুল যাঁর মাথায় ছিল এবং তোমার চেয়ে যিনি উত্তম ছিলেন তাঁর জন্য তো এ পরিমাণই যথেষ্ট ছিল। ফলে তিনিই পবিত্রতা ও দীনের ওপর তোমার চেয়ে অধিক লালায়িত ছিলেন। অর্থাৎ, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি সুন্নাতের অুনসরণ এবং গোসলে পানি অপচয় না করার প্রতি উৎসাহ। অতঃপর তিনি তাদের ইমামাত করেন।

ব্যাখ্যা 3

حرص السلف على اتباع السنة حتى في مقدار ماء الطهارة. الصاع: الذي هو أربعة أمداد، يكفى للغسل من الجنابة. استحباب التخفيف في ماء الطهارة. الإنكار على من يخالف سنة النبي -صلى الله عليه وسلم-. جواز الصلاة في ثوب واحد إذا حصل به تمام الستر، ولو كان إماما. وجوب الغسل من الجنابة، وذلك بإفاضة الماء على العضو، وسيلانه عليه، فمتى حصل ذلك تأدَّى الواجب. مشروعية إفراغ الماء على الرأس ثلاث مرات في الغسل.

হাদীসের মান

[সহীহ]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3455
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3455
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3455

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন