ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/3369

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن أبي هريرة رضي الله عنه مرفوعًا: «إِنَّ الله تَعَالى يَقُول يَوْمَ القِيَامَة: أَيْنَ المُتَحَابُّونَ بِجَلاَلِي؟ اليَوم أُظِلُّهُم فِي ظِلِّي يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلِّي».

বাংলা অনুবাদ

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে মারফু হিসেবে বর্ণিত, “আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন বলবেন, ‘আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালবেসেছিল তারা কোথায়? আজকের দিন আমি তাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব, যেদিন আমার (আরশের) ছায়া ছাড়া অন্য কোন ছায়া নেই”।

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

ينادي الله -جل في علاه- يوم القيامة في أهل الموقف فيقول: (أين المتحابون بجلالي؟) والسؤال عنهم مع علمه بمكانهم وغيره من أحوالهم؛ لينادي بفضلهم في ذلك الموقف، ويُصرِّح به؛ لبيان عظمته، والمعنى: أين الذين تحابوا لجلالي وعظمتي لا لغرض سوى ذلك من دنيا أو نحوها، ثم يقول تعالى : (اليوم أظلهم في ظلي) وإضافة الظل إليه تعالى إضافة تشريف، والمراد ظل العرش، وجاء في غير رواية مسلم: "ظل عرشي" (يوم لا ظل إلا ظلي) أي لا يكون في ذلك اليوم ظِلٌّ إلا ظِلُّ عرش الرحمن.

ব্যাখ্যা 2

আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন হাসরের মাঠে ডেকে বলবেন, ‘আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালবেসেছিল তারা কোথায়? তাদের অবস্থান ও অন্যান্য অবস্থা সম্পর্কে অবগত হওয়ার পরও তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হাশরের মাঠে তাদের অবস্থানকে স্পষ্ট করা ও তুলে ধরা বৈ আর কিছু নয়। এর অর্থ, যারা কেবল আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে ভালো বাসছিল দুনিয়া বা প্রার্থিব কোন উদ্দেশ্যে নয়। তারপর আল্লাহ তা‘আলা বলবেন, আজকের দিন আমি তাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব, ছায়া সম্বোধন তার দিকে করা সম্মানসুচক সম্বোধন। ছায়া দ্বারা আরশের ছায়া। সহীহ মুসলিমের অপর বর্ণনায় এসেছে আমার আরশের ছায়া। যেদিন আমার (আরশের) ছায়া ছাড়া অন্য কোন ছায়া নেই। অর্থাৎ, ঐ দিন রহমানের আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না।

ব্যাখ্যা 3

إثبات صفة الكلام لله تعالى، وأنه يتكلم بمشيئته بصوت وحرف يُسمع. الإشادة بمن يفعل الخير، وإبراز مكانتهم في المحافل؛ تشجيعا لغيرهم، هذا إذا لم يترتب على ذلك ضرر. فضل الحب في الله.

হাদীসের মান

[সহীহ]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3369
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3369
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3369

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন