ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/65418

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دَخَلَ أَحَدُكُمْ المَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ وَلْيَقُلْ: اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ وَلْيَقُلْ: اللَّهُمَّ اعْصِمْنِي مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ»، وَلِلْحَاكِمِ: «وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلْ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ».

বাংলা অনুবাদ

আবূ হুরাইরাহ্ রাদিয়াল্লাহু ‘আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের যে কেউ মসজিদে প্রবেশকালে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম পেশ করে, অতঃপর বলেঃ اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ “হে আল্লাহ্! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন এবং বের হওয়ার সময়ও যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর প্রতি সালাম পেশ করে, অতঃপর বলেঃ اللَّهُمَّ اعْصِمْنِي مِنْ الشَّيْطَانِ الرَّجِيمِ হে আল্লাহ! আপনি আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন”। ইমাম হাকিম বলেন, “যখন বের হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম দিবে এবং বলবে: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ হেআল্লাহ, আমাদের বিতাড়িত শয়তান হতে মুক্তি দিন”।

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

أرشد النبي صلى الله عليه وسلم المسلم إذا أراد الدخول إلى المسجد أن يسلم على النبي صلى الله عليه وسلم بقوله: اللهم صل وسلم على محمد، ثم ليقل: (اللهم افتح لي أبواب رحمتك). وإذا خرج فليسلم على النبي وليقل: (اللهم اعصمني من الشيطان الرجيم)، وفي رواية للحاكم: وليقل: (اللهم أجرني من الشيطان الرجيم).

ব্যাখ্যা 2

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিমকে নির্দেশ দিয়েছেন যে, যখন মসজিদে প্রবেশ করবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠাবে: “اللهم صل وسلم على محمد” বলে, তারপর বলবে: “اللهم افتح لي أبواب رحمتك” অর্থাৎ, ‘হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।’ মসজিদ থেকে বের হওয়ার সময়ও নবীর প্রতি সালাম দিবে এবং বলবে: "اللهم اعصمني من الشيطان الرجيم" অর্থাৎ, ‘হে আল্লাহ! আমাকে অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করো।’ আর হাকিমের বর্ণনায় রয়েছে, সে বলবে: "اللهم أجرني من الشيطان الرجيم" অর্থাৎ, ‘হে আল্লাহ! আমাকে অভিশপ্ত শয়তান থেকে নিরাপদ রাখো।’

ব্যাখ্যা 3

استحباب هذا الدعاء عند دخول المسجد والخروج منه. الذكر عام في كل المساجد، حتى المسجد الحرام. تخصيص ذكر الرَّحمة بالدُّخول، والعصمة من الشيطان بالخروج: أنّ الدَّاخل اشتغل بما يقرِّبه إلى الله وإلى جنته فناسَب أن يذكُر الرَّحمة، فإذا خرج فإنه ينطلق في الدنيا بما فيها من ملهيات ومشغلات، فناسب أن يطلب من الله الحماية والحفظ من الشيطان.

ব্যাখ্যা 4

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলিমকে নির্দেশ দিয়েছেন যে, যখন মসজিদে প্রবেশ করবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠাবে: “اللهم صل وسلم على محمد” বলে, তারপর বলবে: “اللهم افتح لي أبواب رحمتك” অর্থাৎ, ‘হে আল্লাহ! আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।’ মসজিদ থেকে বের হওয়ার সময়ও নবীর প্রতি সালাম দিবে এবং বলবে: "اللهم اعصمني من الشيطان الرجيم" অর্থাৎ, ‘হে আল্লাহ! আমাকে অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করো।’ আর হাকিমের বর্ণনায় রয়েছে, সে বলবে: "اللهم أجرني من الشيطان الرجيم" অর্থাৎ, ‘হে আল্লাহ! আমাকে অভিশপ্ত শয়তান থেকে নিরাপদ রাখো।’

হাদীসের মান

[হাসান]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/65418
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/65418
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/65418

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন