Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/11307
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عن أُمِّ ورَقة بنت عبد الله بن الحارث الأنصارية، أنها كانت قد جَمعت القرآن، وكان النبي صلى الله عليه وسلم قد أَمَرَهَا أن تَؤُمَّ أهل دارِها، وكان لها مُؤَذِّنٌ، وكانت تَؤُمُّ أهل دارها.
বাংলা অনুবাদ
উম্মু ওয়ারাকাহ বিনত আব্দুল্লাহ ইবনু হারেস আল-আনসারিয়্যাহ যিনি সম্পূর্ণ কুরআন মুখস্থ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন যেন সে তার ঘরের লোকদের ইমামতী করে। তার একজন মুয়াজ্জিন ছিল। আর সে তার ঘরের (নারীদের) ইমামতি করত।
ব্যাখ্যা
أن أُمَّ ورَقة الأنصارية رضي الله عنها كانت قد جَمعت القرآن أي: حفظته عن ظهر قَلب رضي الله عنها ، وكان النبي صلى الله عليه وسلم قد أَمَرَهَا أن تكون إمامة لأهل بيتها في الصلوات الخمس، فكان لها مُؤَذِّنٌ يؤذن لها الصلوات الخَمس، وكانت تَؤُمُّ أهل دارِها من النِّساء لرواية الدارقطني: (وتؤم نِسَاءها)، فدل على أن إمامتها مقيدة بالنِّساء فقط.
উম্মু ওয়ারাকাহ বিনত আব্দুল্লাহ ইবনু হারেস আল-আনসারিয়্যাহ যিনি কুরআন একত্র করেছিলেন। অর্থাৎ, অন্তর দিয়ে তিনি কুরআন মুখস্থ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেন যেন সে তার ঘরের লোকদের ইমামতী করে। অর্থাৎ, তিনি পাঁচ ওয়াক্ত সালাতে পরিবারের মহিলাদের ইমাম হবেন। তার একজন মুয়াজ্জিন ছিল, সে তার জন্য পাঁচ ওয়াক্ত সালাতে আযান দিত। দারা কুতনীর বর্ণনা অনুযায়ী সে তার ঘরের (নারীদের) ইমামতি করত। তাতে বলা হয়, সে তাদের নারীদের ইমামতি করত। এ হাদীসটি প্রমাণ করে যে, তার ইমামতি করা শুধু নারীদের সাথে সম্পৃক্ত।
فضيلة أُمِّ ورقة -رضي الله عنها-. استحباب صلاة الجماعة للنساء.
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/11307
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/11307
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/11307
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন