Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/3112
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عن مَسْلَمَةَ سَعِيدِ بْنِ يَزِيد قال: سألت أنس بن مالك: أكان النبي صلى الله عليه وسلم يُصَلِّي في نَعْلَيْهِ؟ قال: «نعم».
বাংলা অনুবাদ
(আবূ) মাসলামাহ সা‘ঈদ ইব্নু ইয়াযীদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইব্নু মালিক—রাদিয়াল্লাহু আনহু—কে জিজ্ঞেস করেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাঁর না‘লাইন (চপ্পল) পরে সালাত আদায় করতেন? তিনি বললেন, হাঁ।
ব্যাখ্যা
من المقاصد الشرعية مخالفة أهل الكتاب، وإزالة كل شيء فيه مشقة وحرج على المسلم، وقد سأل سعيد بن يزيد وهو من ثقات التابعين أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم: أكان يصلى في نعليه؛ ليكون له قدوة فيه؟ أو كأنه استبعد ذلك لما يكون فيها من القذر والأذى غالبًا، فأجابه أنس: نعم، كان يصلى في نعليه، وأن ذلك من سنته المطهرة، وهذا ليس خاصًّا بأرض أو زمن معين.
ইসলামের অন্যতম উদ্দেশ্য হলো কিতাবীদের বিরোধিতা করা এবং যে সব বিষয়ে মুসলিমের ওপর কষ্ট এবং ক্ষতি রয়েছে তা দূর করা। সা‘ঈদ ইবন ইয়াযীদ যিনি একজন নির্ভরযোগ্য তাবে‘ঈ তিনি আনাস ইবন মালেক রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি কি তার পাদুকাদ্বয়ে সালাত আদায় করতেন, যাতে এ বিষয়ে তিনি তার অনুকরনীয় হোন? অথবা জুতায় সাধারণত ময়লা আর্বজনা থাকার কারণে তিনি বিষয়টি আশ্চর্য মনে করেন? তখন আনাস তাকে হ্যাঁ বলে উত্তর দেন। তিনি তার পাদুকাদ্বয়ে সালাত আদায় করতেন। এটি তার পবিত্র সুন্নাতসমূহের অর্ন্তভুক্ত। এটি কোন ভুখন্ড বা নির্দিষ্ট যামানার সাথে খাস নয়।
حرص السلف في البحث في العلم. استحباب الصلاة في النعلين، حيث كان من فعل النبي -صلى الله عليه وسلم-. جواز دخول المسجد بهما، بعد تنظيفهما من الأقذار والأنجاس. أن غلبة الظن في نجاستهما لا تخرجهما عن أصل الطهارة فيهما.
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3112
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3112
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3112
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন