Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/8917
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عن أبي موسى رضي الله عنه مرفوعاً: «ما من ميِّت يموت فيقوم باكِيهم فيقول: واجَبَلَاه، واسَيِّدَاه، أو نحو ذلك إلا وُكِّلَ به مَلَكَان يَلْهَزَانِه: أهكذا كُنت؟».
বাংলা অনুবাদ
আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে মরফূ হিসেবে বর্ণিত, “কেউ মারা যাওয়ার পর তার জন্য ক্ৰন্দনকারীরা যখন কাঁদে আর বলে, হে আমার পাহাড় (আশ্রয় দাতা)! হে আমার নেতা বা অনুরূপ কোনো কথা বলে, তখন দু’জন ফেরেশতা ঐ মৃত ব্যক্তির জন্য নিয়োগ করা হয়। তারা তার বুকে ঘুষি মারে আর ধমক দিয়ে বলতে থাকে, তুমি কি এরূপ ছিলে?”
ব্যাখ্যা
أن المسلم إذا مات، وقام أحد يبكي عليه وينوح ويخبر بأن هذا الميت بالنسبة له أو لها كالجبل تأوي إليه عند الشدائد، وأنه كان له سنداً وملجأ، أو نحو ذلك؛ إلا جاء ملكان للميت يدفعانه في صدره ويسألانه سؤال المتهكم: هل أنت كما قيل؟
কেউ যখন মারা যায় এবং তার জন্য যখন কেউ চিৎকার করে কাঁদে এবং বিলাপ করে বলে যে, মৃতব্যক্তি তার জন্য পাহাড়ের মত ছিল যার কাছে সে বিপদ-আপদে আশ্রয় নিত, সে ছিল তার আশা-ভরসা, আশ্রয়স্থল ইত্যাদি, তাহলে দু’জন ফেরেশতা এসে তার বুকে আঘাত করে এবং বিদ্রুপের স্বরে জিজ্ঞাসা করে, ‘তুমি কি এমনই ছিলে যেমন বলা হচ্ছে?’
النهي عن النَّدب والنياحة على الميت، وأن ذلك مما يسبب له الأذى.
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/8917
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/8917
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/8917
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন