ইসলাম এবং জীবনইসলামিক শিক্ষা, আমল ও অনুপ্রেরণা

Islam & Life হাদীস

https://hadeethenc.com/bn/browse/hadith/6821

যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।

আরবি হাদীস

عن أنس رضي الله عنه قال: خطَّ النبيُّ صلى الله عليه وسلم خُطُوطاً، فقال: "هذا الإنسان، وهذا أجَلُهُ، فبينَما هو كذلكَ إذ جاءَ الخَطُّ الأقْرَبُ". عن ابن مسعود رضي الله عنه قال: خطَّ النبيُّ صلى الله عليه وسلم خطاً مربعاً، وخطَّ خطاً في الوسطِ خارجاً منه، وخطَّ خططاً صغاراً إلى هذا الذي في الوسطِ من جانبِه الذي في الوسطِ، فقال: «هذا الإنسانُ، وهذا أجلُهُ محيطاً بِه -أو قد أحاطَ بِه- وهذا الذي هو خارجٌ أملُهُ، وهذه الخُطَطُ الصِّغَارُ الأعْرَاضُ، فإن أخطَأهُ هذا، نَهَشَهُ هذا، وإن أخطَأهُ هذا، نَهَشَهُ هذا».

বাংলা অনুবাদ

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি রেখা টানলেন এবং বললেন, এটা মানুষ আর এটা তার আয়ু। মানুষ যখন এ অবস্থায় থাকে হঠাৎ নিকটবর্তী রেখা (মৃত্যু) এসে যায়। আব্দুল্লাহ ইবন মাস‘ঊদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একটি চতুর্ভুজ আঁকলেন এবং এর মাঝখানে একটি রেখা টানলেন, যা চতুর্ভুজ অতিক্রম করে গেল। তারপর দু’পাশ দিয়ে মাঝের রেখার সাথে ভেতরের দিকে কয়েকটা ছোট ছোট রেখা মিলালেন এবং বললেন, এ মাঝামাঝি রেখাটা হলো মানুষ। আর এ চতুর্ভুজটি হলো তার আয়ু, যা তাকে ঘিরে রেখেছে। আর বাইরের দিকে অতিক্রান্ত রেখাটি হলো তার আশা। আর এ ছোট রেখাগুলো বাধা-বিপত্তি। যদি এর একটি থেকে সে রেহাই পেয়ে যায়, তবে অন্যটি তাকে দংশন করে। আর যদি অন্যটি থেকেও রেহাই পেয়ে যায় তবে আরেকটি তাকে দংশন করে।

ব্যাখ্যা

ব্যাখ্যা 1

في الحديثين مثال أمل الإنسان وأجله والأعراض التي تعرض عليه، وموته عند واحد منها، فإن سلم منها فيأتيه الموت عند انقضاء أجله، وهذه الخطوط الآفات العارضة له فإن سلم من هذا لم يسلم من هذا، وإن سلم من الجميع ولم تصبه آفة من مرض أو فقد مال أو غير ذلك بغته الأجل، والحاصل إن من لم يمت بالسبب مات بالأجل، فبينما الإنسان كذلك في هذه الآفات "إذ جاءه الخط الأقرب" وهو الأجل. وفيه إشارة إلى الحض على قصر الأمل والاستعداد لبغتة الأجل، وعبر بالنهش وهو لدغ ذات السم مبالغة في الإصابة والإهلاك.

ব্যাখ্যা 2

উপরোক্ত হাদীসদ্বয়ে মানুষের আশা-আকাঙ্খা, তার আয়ু, আপতিত বিপদাপদ এবং মৃত্যুর উপমা দেওয়া হয়েছে। যা একটির পর অন্যটি আপতিত হয়। এ সবের থেকে রক্ষা পেলেও আয়ু শেষ হয়ে গেলে মৃত্যু থেকে রক্ষা পাবে না। মৃত্যু আসবেই। হাদীসে বর্ণিত দাগগুলো হলো মানুষের ওপর আপতিত বিপদসমূহ। সে সেসব বিপদের একটি থেকে রেহাই পেলে আরেকটি এসে আপতিত হয়। আবার সবগুলো থেকে রেহাই পেলেও, সে কোনো রোগ-ব্যাধিতে আক্রান্ত না হলেও বা তার ধন-সম্পদ কোনো কিছুই হারানো না গেলেও হঠাৎ তার কাছে মৃত্যু এসে উপস্থিত হবে। মূলকথা হলো কেউ কোনো কারণে মারা না গেলেও আয়ু শেষ হওয়ার কারণে মারা যাবেই। সুতরাং মানুষ যখন এ অবস্থায় থাকে হঠাৎ নিকটবর্তী রেখা তথা মৃত্যু এসে যায়। এ হাদীসে মানুষকে অল্প আশা-আকাঙ্খা করতে ও হঠাৎ মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে উৎসাহিত করা হয়েছে। আর এখানে বিপদ ও ধ্বংসের তীব্রতা বুঝাতে এসব কাজগুলোকে বিষাক্ত দংশন হিসেবে ব্যক্ত করা হয়েছে।

ব্যাখ্যা 3

تحذير الإنسان من فجأة الموت وهو على غير استعداد له بالعمل الصالح. على المؤمن المسارعة للتوبة والعمل الصالح، ولا يغتر بطول الأمل. جواز ضرب المثل واتخاذ وسائل الإيضاح عند التعليم، ليكون أبلغ في التصور عند التلقي.

হাদীসের মান

[উভয় বর্ণনাসহ সহীহ]

রেফারেন্স

  • hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/6821
  • takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/6821
  • takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/6821

কনটেন্ট উৎস

অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।

কনটেন্ট উৎস দেখুন
← হাদীসে ফিরুন