Islam & Life হাদীস
https://hadeethenc.com/bn/browse/hadith/3064
যাচাইকৃত কনটেন্ট থেকে আরবি, বাংলা অর্থ, ব্যাখ্যা ও রেফারেন্স সংরক্ষিতভাবে দেখানো হচ্ছে।
আরবি হাদীস
عن عبد الله بن زيد بن عاصم المازني رضي الله عنه قال: (شُكِيَ إلى النبيِّ صلى الله عليه وسلم الرَّجلُ يُخَيَّلُ إِليه أنَّه يَجِد الشَّيء في الصَّلاة، فقال: لا ينصرف حتَّى يَسمعَ صَوتًا، أو يَجِد رِيحًا).
বাংলা অনুবাদ
আব্দুল্লাহ ইবন যায়েদ ইবন আছেম আল-মাযিনী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট এক ব্যক্তি সম্পর্কে বলা হল, তার মনে হয় সে সালাতে কিছু একটা অনুভব করে। তিনি বললেন, সে (সালাত) ছেড়ে যাবে না, যতক্ষণ না শব্দ শোনে বা দুর্গন্ধ পায়”।
ব্যাখ্যা
هذا الحديث- كما ذكر النووي رحمه الله من قواعد الإسلام العامة وأصوله التي تبنى عليها الأحكام الكثيرة الجليلة، وهي أن الأصل بقاء الأشياء المتيقنة على حكمها، فلا يعدل عنها لمجرد الشكوك والظنون، سواء قويت الشكوك، أو ضعفت، مادامت لم تصل إلى درجة اليقين أو غلبة الظن، وأمثلة ذلك كثيرة لا تخفى، ومنها هذا الحديث، فما دام الإنسان متيقنا للطهارة، ثم شك في الحدث فالأصل بقاء طهارته، وبالعكس فمن تيقن الحدث، وشك في الطهارة فالأصل بقاء الحدث، ومن هذا الثياب والأمكنة، فالأصل فيها الطهارة، إلا بيقين نجاستها، ومن ذلك عدد الركعات في الصلاة، فمن تيقن أنه صلى ثلاثًا مثلًا، وشك في الرابعة، فالأصل عدمها، وعليه أن يصلي ركعة رابعة، ومن ذلك من شك في طلاق زوجته فالأصل بقاء النكاح، وهكذا من المسائل الكثيرة التي لا تخفى.
এ হাদীসটি —যেমনটি ইমাম নববী রহ. উল্লেখ করেছেন— ইসলামের সর্বজনীন নিয়ম ও মূলনীতিসমূহের একটি গুরুত্বপূর্ণ নিয়ম ও মূলনীতি যার ওপর অসংখ্য গুরুত্বপূর্ণ বিধান নির্ভর করে থাকে। আর তা হলো “সমস্ত নিশ্চিত বস্তুর মধ্যে আসল হলো তার নিজস্ব বিধানের ওপর বাকী থাকা।” সন্দেহ শক্তিশালী হোক বা দূর্বল হোক, শুধু সন্দেহ বা ধারণার কারণে কোন বস্তুকে তার আসল বিধান থেকে ফেরানো যাবে না যতক্ষণ পর্যন্ত তা বিশ্বাসের স্তরে বা প্রবল ধারণায় না পৌঁছবে। এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে যা কারো নিকটই অস্পষ্ট নয়। যেমন, এ হাদীস। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার পবিত্রতার ব্যাপারে নিশ্চিত থাকবে তারপর যদি অপবিত্র হওয়ার ব্যাপারে তার সন্দেহ হয়, তখন আসল হলো সে তার পবিত্রতার ওপর বাকী থাকবে। আর এর বিপরীতে যে ব্যক্তি তার অপবিত্রতা বিষয়ে নিশ্চিত কিন্তু পবিত্রতা বিষয়ে সন্দিহান তখন আসল হলো সে অপবিত্র হিসেবে পরিগণিত হবে। একই নিয়ম কাপড় বা স্থানসমূহের ক্ষেত্রে প্রযোজ্য। এ সবের মধ্যে আসল হলো পবিত্রতা তবে যদি তার অপবিত্র হওয়া নিশ্চিত হওয়া যায়। অনুরূপভাবে সালাতে রাাকা‘আতের সংখ্যা। যেমন কোন ব্যক্তি নিশ্চিত যে, সে তিন রাকা‘আত সালাত আদায় করেছে এবং চতুর্থ রাকা‘আত সম্পর্কে তার সন্দেহ। তখন আসল হলো সন্দেহ না ধরা। তার ওপর জরুরি হলো চতুর্থ রাকা‘আত পড়ে নেওয়া। অনুরূপভাবে যে ব্যক্তি তার স্ত্রীর তালাক বিষয়ে সন্দেহ পোষণ করে তখন আসল হলো বিবাহ বাকী থাকা তালাক না হওয়া। এ ধরনের অসংখ্য মাসআলা রয়েছে যা কারো নিকটই গোপন নয়।
القاعدة العامة وهي: أنَّ" الأصل بقاء ما كان على ما كان"، بمعنى أن ما حكم بثبوته في الماضي يحكم بثبوته في الحاضر حتى يثبت خلافه. مجرد الشك في الحدث لا يبطل الوضوء ولا الصلاة. تحريم الخروج من الصلاة لغير سبب بيِّن. الريح الخارجة من الدبر، بصوت أو بغير صوت، ناقضة للوضوء. يراد من سماع الصوت ووجدان الريح في الحديث التيقن من الحدث. من الأدب أن يتَجنَّب الألفاظ التي يستحيا من ذكرها.
হাদীসের মান
রেফারেন্স
- hadeethenchttps://hadeethenc.com/bn/browse/hadith/3064
- takhrij_arhttps://hadeethenc.com/bn/browse/hadith/3064
- takhrij_bnhttps://hadeethenc.com/bn/browse/hadith/3064
কনটেন্ট উৎস
অ্যাট্রিবিউশন, লাইসেন্স ও উৎস-সংক্রান্ত তথ্য Islam & Life-এ আলাদা উৎস পাতায় সংরক্ষিত আছে।
কনটেন্ট উৎস দেখুন